***"কী চিনতে পারলে না তো আমি কে?"!!***🌿🌸
🌿 হরি অনন্ত ,হরিকথা অনন্ত। সেই অনন্ত আকাশের নীলে যে রামধনুর খেলা হয়,সেই লীলার আদি অন্ত কী !!!কখনো মনে হয় ,তিনি অনন্ত আকাশ ,কখনো মনে হয়,তিনি পারাবারহীন অকূল সমুদ্র।
🌿🌺🌸🍁🌿🌸🌺🍁🌿🍁🌺🌸
অনেকদিন আগে ,১৯৭০-৭১ সাল হবে,পুরীতে সিন্ধুনিবাসে ছাদে একাকী তিনি গভীর সাগর নীল দৃষ্টি মেলে দূরের সমুদ্রের দিকে চেয়েছিলেন।শ্রীঅঙ্গের বসন ,নীল উত্তরীয় উন্মত্ত বাতাসে উড়ছে-------
দূরে দাঁড়িয়ে তাঁর সেই অপরূপ রূপ দর্শন করছি।...হঠাত আকাশের দিকে তর্জনী নিক্ষেপ করে বলে উঠলেন ,-------
🌿"ওই যে আকাশ দেখছো,আমি ঠিক ঐ আকাশের মতো,যতো কাছে,ততো দূরে "...
তারপর আমার অবাক,বিস্ময় দৃষ্টি দেখে মধুর হেসে বললেন ,
--------"কী চিনতে পারলে না তো আমি কে?"!!
🌿নিজের শ্রীমুখে "গগনসদৃশ"শ্রীবিষ্ণু -র স্বরূপ সেদিন তিনি বলেছিলেন ,ছোট মেয়ে কিছুই বুঝি নি। পরে শ্রীবিষ্ণু -র স্তবে জেনেছি। নররূপে শ্রীভগবান -এর খেলাটাই এমন।
🌸🌺🌿
"আমার খেলা যখন ছিল তোমার সনে,তখন কে তুমি তা কে জানতো।"
তিনি কে ,আমি জানি না। আমি শুধু জানি তিনি ভক্তের ভগবান ।
🌿🌺🌸🍁🌿🌸🌺🌿
জীবনের অনেক কঠিন পরীক্ষার অন্ধকারময় পথ, তিনি একা তাঁর প্রেমের আলোয় পথ দেখিয়ে পার করেছেন। অসীম করুণায়
যে ভার বইতে পারি না ,---------
একলা পথে সকল বোঝার
ভার তিনি নিজে বহন করে
নিয়ে চলেছেন।🌸🙏🏽🌸
তিনি ভক্তিপ্রিয় ভগবান। ভক্তের প্রেমের ডোরেই একমাত্র তিনি বাঁধা পড়েন।নাহ'লে এই ত্রিভুবনে কি আছে,যা তাঁকে বাঁধবে ?
ওগো মহারাজ ,
কোনো মহারাজ্য কোনদিন পারে নাই ,তোমারে ধরিতে 🌿🌸🌿🌸
🌿🍁🌸🌺🌿🍁🌸🌺🌿🍁🌸🌺

No comments:
Post a Comment