Saturday, 11 January 2025

***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ***2

 

***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ***

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷




বহুদিন আগের ঘটনা । 

এক অনুরাগী কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ দর্শন এর জন্য প্রায় পাগল হয়ে বার বার বৃন্দাবনে ছুটে যান। বাড়ির লোকেরা তাকে সামলাতে পারেন না।

সংসার জীবন প্রায় অচল । 

এই সময় তার মা দিল্লিতে এক ভক্তগৃহে শ্রীশ্রীমহারাজ এর দর্শনে যান ও কীর্তন শেষে ছেলের কথা 

একান্তে মহারাজ কে জানান।

শ্রীশ্রীমহারাজ রাতের বেলা নিয়ে আসতে বলেন।

সান্ধ্য ভ্রমণ সেরে শ্রীশ্রীমহারাজ ফিরে এলেন । মা তার কৃষ্ণ ভাবে বিভোর ছেলেকে নিয়ে নীচে অপেক্ষায় বসে আছেন। 

শ্রীশ্রীমহারাজ একবার পলকের দৃষ্টিপাত করে দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। কিছু পরে গৃহস্বামীকে দিয়ে সেই পরম কৃষ্ণ ভক্ত ও তার মাকে ডেকে পাঠালেন ।

শ্রীশ্রীমহারাজ এর ঘর তাঁর দিব্য অন্গ সুগন্ধে সুরভিত!

ছেলেটি ঘরে ঢুকে সম্বিতহীন বিহ্বল ভাবে , অপলক বিভোর দৃষ্টিতে শ্রীশ্রীমহারাজকে দর্শন করে স্থানুর 

মত দাঁড়িয়ে রইল!!!

শ্রীশ্রীমহারাজ স্মিত হেসে বললেন,----

" দাঁড়িয়ে কেন?

এসো আমার কাছে এসো ।"

ছেলেটি মন্ত্রমুগ্ধের মতো শ্রীশ্রীমহারাজ এর চরণতলে এসে বসল । মহারাজ 

তার মাথায় হাত রেখে বললেন-----"কেন এত অস্থিরতা?

শ্রীকৃষ্ণ তোমার সাথে সাথে সবসময়ই আছেন, সময় হলে তিনি ঠিক দেখা দেবেন ।"

এরপর শ্রীশ্রীমহারাজ 

ধীরে ধীরে তার বুকে হাত বোলাতে লাগলেন ও তার মাকে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতে বললেন ।

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

কিছুক্ষণ পরে ছেলেটি মহারাজ এর ঘর থেকে বেরিয়ে এল। তখন সে শান্ত ,সমাহিত ----কন্ঠে শ্রীশ্রীমহারাজ এর আশীর্বাদী মালা । হাসিমুখে সে তার মাকে বলল,-------"মা, বাড়ি চলো।"

পরে সেই কৃষ্ণভক্ত তার মাকে বলেছিল-----মহারাজ আমার দিকে গভীর অন্তভেদীর্দৃষ্টি হেনে 

বললেন, ----" তুমি শ্রীকৃষ্ণ কে দেখতে চাও, তুমি কি তাঁর দেখা পাও নি ? এই তো আমার দেখা পেলে ।"

তারপর সেই ভক্তকে নিজের বুকের মধ্যে টেনে নেন । 

সেই পরম কৃষ্ণভক্ত তখন প্রত্যক্ষ দর্শন করে----শ্রীশ্রীমহারাজের দেহে ,দিব্য জ্যোতির মাঝে তার চির আরাধ্য মদনমোহন শ্রীকৃষ্ণ মধুর হাসি হাসছেন !!! 

পরের কথা সে তার মাকে কিছু বলতে পারে নি। শুধু বলেছিল------ "শ্রীশ্রীমহারাজ পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ, পৃথিবীর কল্যাণের জন্য আবার কৃপা করে আবির্ভূত হয়েছেন। অন্তিমে তিনি এসে আমায় নিয়ে যাবেন, কথা দিয়েছেন।"

=====================

পোস্ট লিখেছেন: নূপুর গুপ্ত । 

🌺🍀🌺🍀🌼🌺🍀🌼🌺🍀🌼🌺🍀

কী চিনতে পারলে না তো আমি কে?"!!

 ***"কী চিনতে পারলে না তো আমি কে?"!!***🌿🌸


 

 🌿 হরি অনন্ত ,হরিকথা অনন্ত। সেই অনন্ত আকাশের নীলে যে রামধনুর খেলা হয়,সেই লীলার আদি অন্ত কী !!!কখনো মনে হয় ,তিনি অনন্ত আকাশ ,কখনো মনে হয়,তিনি পারাবারহীন অকূল সমুদ্র।

🌿🌺🌸🍁🌿🌸🌺🍁🌿🍁🌺🌸

অনেকদিন আগে ,১৯৭০-৭১ সাল হবে,পুরীতে সিন্ধুনিবাসে ছাদে একাকী তিনি গভীর সাগর নীল দৃষ্টি মেলে দূরের সমুদ্রের দিকে চেয়েছিলেন।শ্রীঅঙ্গের বসন ,নীল উত্তরীয় উন্মত্ত বাতাসে উড়ছে-------

দূরে দাঁড়িয়ে তাঁর সেই অপরূপ রূপ দর্শন করছি।...হঠাত আকাশের দিকে তর্জনী নিক্ষেপ করে বলে উঠলেন ,-------

    🌿"ওই যে আকাশ দেখছো,আমি ঠিক ঐ আকাশের মতো,যতো কাছে,ততো দূরে "...

তারপর আমার অবাক,বিস্ময় দৃষ্টি দেখে মধুর হেসে বললেন ,

--------"কী চিনতে পারলে না তো আমি কে?"!!

🌿নিজের শ্রীমুখে "গগনসদৃশ"শ্রীবিষ্ণু -র স্বরূপ সেদিন তিনি বলেছিলেন ,ছোট মেয়ে কিছুই বুঝি নি। পরে শ্রীবিষ্ণু -র স্তবে জেনেছি। নররূপে শ্রীভগবান -এর খেলাটাই এমন।

🌸🌺🌿

"আমার খেলা যখন ছিল তোমার সনে,তখন কে তুমি তা কে জানতো।"                    

তিনি কে ,আমি জানি না। আমি শুধু জানি তিনি ভক্তের ভগবান ।

🌿🌺🌸🍁🌿🌸🌺🌿

জীবনের অনেক কঠিন পরীক্ষার অন্ধকারময় পথ, তিনি একা তাঁর প্রেমের আলোয় পথ দেখিয়ে পার করেছেন। অসীম করুণায় 

যে ভার বইতে পারি না ,---------

একলা পথে সকল বোঝার 

ভার তিনি নিজে বহন করে 

নিয়ে চলেছেন।🌸🙏🏽🌸

তিনি ভক্তিপ্রিয় ভগবান। ভক্তের প্রেমের ডোরেই একমাত্র তিনি বাঁধা পড়েন।নাহ'লে এই ত্রিভুবনে কি আছে,যা তাঁকে বাঁধবে ? 

ওগো মহারাজ ,

কোনো মহারাজ্য কোনদিন পারে নাই ,তোমারে ধরিতে 🌿🌸🌿🌸

🌿🍁🌸🌺🌿🍁🌸🌺🌿🍁🌸🌺

***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ***2

  ***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ*** ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ বহুদিন আগের ঘটনা ।  এক অনুরাগী কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ দর্শন এর জন্য প্রায় পা...